Showing posts with label কিছু কথা. Show all posts
Showing posts with label কিছু কথা. Show all posts

February 8, 2015

On Sunday, February 08, 2015 by Unknown in    No comments
ভালবাসা এবং নদীতে প্রবাহিত পানিতে ভাসমান কচুরিপানার ঝাকের মধ্যে সম্পর্ক বেশ গভীর । 

নদীতে ভাসমান কচুরিপানার ঝাঁক উদ্দেশ্যবিহীনভাবে সামনের দিকে চলতে থাকে । যদি সামনে কোন একটা খুঁটি পড়ে , তাহলে সেই খুঁটি কে আকরে ধরে ওইখানে চিরকাল থাকতে চায় , কিন্তূ পারে না । স্রোতের টানে একসময় ঠিকই কচুরিপানার ঝাঁক ওই খুঁটি থেকে ছিটকে পড়ে । কখন দ্বিখণ্ডিত হয়ে যায় ।
চলতে চলতে একসময় কচুরিপানার ঝাঁক নদীর কোন এক তীরে এসে থামে , কেও কেও সেইখান থেকে আবার ছিটকে সরে যায় ।  আবার কেও সেইখানে মৃত্যু পর্যন্ত থাকে ।

ভালবাসাও একই পথের পথিক ।
মানুষের মনে ভালবাসা উদ্দেশ্যবিহীনভাবে চলাচল করে । নদীর খুঁটির আর কচুরিপানার মতই  ভালবাসা সামান্য কিছুকে আকরে ধরতে চায় । কিন্তূ বেশিরভাগ ক্ষেত্রেই তা অসফল হয় ।
ক্ষেত্র বিশেষে কচুরিপানার ঝাঁকের মতই মানুষের মন খণ্ড-বিখণ্ড হয়ে যায় ।
একসময় মানুষ হয়ত তাদের কাঙ্খিত ভালবাসাকে খুঁজে পায় । চিরকাল সুখের সাথে জীবন যাপনের পরিকল্পনা করে ।

কিন্তূ ,  মানুষ আসলে প্রকৃত ভালবাসা কে বুঝতে পারে না ।

কচুরিপানার ঝাঁক  আসলে বুঝতে পারে না কে তাকে সারা জীবন আগলে রাখে ।
নদীর কোন এক তীরে বসবাস করে কচুরিপানার ঝাঁক ওই তীরের প্রতিই চিরকৃতজ্ঞ থাকে । কিন্তূ , কচুরিপানা আসলে জানে না যে ওই তীর নয় , নদী-ই তাকে সারাজীবন আগলে রাখে ।
মৃত্যু পর্যন্ত একমাত্র নদীর পানির সহায়তায়-ই  কচুরিপানার ঝাঁক বেঁচে থাকে ।

মানুষ ও তার জন্মদাতা বাবা-মার কথা ভুলে যায় । মৃত্যু পর্যন্ত সকল বিপদ আপদের সহায়ক বাবা-মার ভালবাসা কে মানুষ উপলব্ধি করতে পারে না ।
আসলে এক এক টা মানুষ এক এক টা কচুরিপানার ঝাঁক , আর এক এক টা কচুরিপানা হল মানুষের কর্ম, ভাগ্য, চিন্তাধারা প্রভৃতি অংশবিশেষ ।


>>> >> > ইসমিথ পাশা  < << <<<